ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

দাপুটে জয়ে সুপার ফোরে বাংলাদেশ

খেলা ডেস্ক
481

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৯:৫৭ এএম
দাপুটে জয়ে সুপার ফোরে বাংলাদেশ ফাইল-ফটো

বাংলাদেশের দেয়া ৩৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। ৭ বলে ১ রান করে রহমানুল্লাহ গুরবাজকে আউট করেন তিনি।

এরপর শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এগিয়ে নিতে আরেক ওপেনার জাদরানের সঙ্গী হন রহমত শাহ। দুজন মিলে শুরুর চাপ সামলে সচল রাখেন রানের চাকা। দেখেশুনে খেলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ৭৮ রান। টাইগারদের জন্য প্রয়োজনীয় হয়েছিল একটি ব্রেক থ্রু। আর ইনিংসে নিজের করা পঞ্চম ওভারে তা এনে দেন তাসকিন। টাইগার স্পিডস্টারের বলে বোল্ড আউট হয়ে ৫৭ বলে ৫ চারে ৩৩ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। 

রহমত ফেরার পর মাঠে নামেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ। জাদরানের সঙ্গে ভালো একটি জুটি গড়ে ওঠে তারও। এ দুজন মিলে দলীয় সংগ্রহে যোগ করেন ৫২ রান। তবে দলীয় ১৩১ রানে হাসানের বলে জাদরানের ব্যাটের কোণায় বল লেগে বল চলে যায় উইকেটের পেছনে। আর দুর্দান্ত এক ক্যাচে লাফিয়ে পড়ে তা লুফে নেন মুশফিকুর রহিম। ফলে ১০ চার এবং ১ ছয়ে ৭৪ বলে ৭৫ রান করেই ফিরতে হয় তাকে। 

এরপর চতুর্থ উইকেটে হাশমতউল্লাহ শহীদি ও নাজিবুল্লাহ জাদরান ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানরা। তবে দলীয় ১৯৩ রানে নাজিবুল্লাহ আউট হলে ভাঙে ৬২ রানের জুটি। ১৭ রান করেন তিনি। এরপর বেশিক্ষণ টিকেননি হাশমতউল্লাহও দলীয় ১৯৬ রানে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার। ফলে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর আর কোনো আফগান ব্যাটার বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। শেষ পর্যন্ত ২৪৫ রানে গুটিয়ে যায় রশিদ খানরা। টাইগারদের পক্ষে ৩ টি উইকেট নেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন ৪ উইকেট। 

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ