প্রথমবার চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান-৩
ডেস্ক রিপোর্ট
530
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩ | ০৪:০৮:৫৩ এএম
ফাইল-ফটো
চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ভারতীয় মহাকাশযানটি।
রবিবার চন্দ্রযান-৩ এর তোলা ছবি টুইট করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-৩। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের আকর্ষণবলের অধীনে প্রবেশ করেছে সেটি। তবে মূল গন্তব্যে পৌঁছাতে এখনও অনেকটা পথ বাকি।
আগামী ২৩ অগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে নিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
