ক্যালিফোর্নিয়ায় ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট
697
প্রকাশিত: ২২ মে ২০২৩ | ০৬:০৫:৫২ এএম
ফাইল-ফটো
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
স্থানীয় সময় রোববার (২১ মে) গভীর রাতে আঘাত হানা এ ভূমিকম্পের পর অবশ্য কোনো ধরনের ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) এবং পেট্রোলিয়া নামক এলাকা থেকে ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) পশ্চিমে সেটি আঘাত হানে।
গ্রামীণ হামবোল্ট কাউন্টির অধীনস্ত এই এলাকায় প্রায় এক হাজার জন লোক বাস করেন।
ইউএসজিএস অনুসারে, উত্তর ক্যালিফোর্নিয়ার অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের মুষ্টিমেয় অন্য শহরও হালকা কাঁপুনি অনুভব করেছে।
ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প বেশ নিয়মিত বিষয়। গত বছরের ডিসেম্বরে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর অঙ্গরাজ্যটিতে কমপক্ষে ২০ জন আহত এবং দুজন প্রাণ হারিয়েছিলেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
