ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না জেমি সিডন্স

খেলা ডেস্ক
442

প্রকাশিত: ০১ মে ২০২৩ | ১০:০৫:৩৮ এএম
জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না জেমি সিডন্স ফাইল-ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। সোমবার (১ মে) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সিডন্স বলেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করবো না।’

তিনি বলেন, ‘বিসিবির সঙ্গে কথা বলেই তরুণ প্রজন্মের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ‘এ’ দল এবং টাইগার্স দলের হয়ে কাজ করবো। আমি মনে করি, তাদেরকে দেয়ার মতো আমার অনেক কিছুই আছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে এসেছিলেন এই অস্ট্রেলিয়ান কোচ। শুরু থেকেই জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বিসিবির সঙ্গে একমত হয়েছেন সিডন্স।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ