যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঘোষণা মারাত্মক ঝুঁকি তৈরি করবে : কিম ইয়ো জং
ডেস্ক রিপোর্ট
578
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ | ০৯:০৪:০৩ এএম
ফাইল-ফটো
উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের লক্ষে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নতুন সমঝোতা কেবলমাত্র মারাত্মক বিপদের ঝুঁকিই তৈরি করবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে শনিবার এ কথা বলা হয়েছে।
ওয়াশিংটনে বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতকালে উভয়ে উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা প্রতিরোধের বিষয়ে অঙ্গীকার করেন।
এ প্রেক্ষিতে কিম ইউ জং বলেছেন, শত্রুরা যতো বেশি পরমাণু যুদ্ধের মহড়া দেবে, কোরীয় উপদ্বীপের আশেপাশে যতো বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আত্মরক্ষায় আমরা ততো অনুপাতে পরমাণু কর্মসূচি জোরদার করবো। দেশটির সরকারি বার্তা সংস্থা ‘সেন্ট্রাল নিউজ এজেন্সি’ এ কথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিউলে ওয়শিংটনের পরমাণু তৎপরতা জোরদারের লক্ষে ‘ওয়াশিংটন ঘোষণা’ জারি করেন।
এর প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং আরো বলেন, এই সমঝোতা উত্তরপূর্ব এশিয়াসহ বিশ^কে বিপজ্জনক ঝুঁকির মুখে ঠেলে দেবে। এটি এমন একটি কাজ যাকে কখনই স্বাগত জানানো যায় না।
উল্লেখ্য, বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া তার পরমাণু তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং দিন দিন তা আরো জোরদার করছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
