মেসির রেকর্ডের রাতে শিরোপার কাছে পিএসজি
খেলা ডেস্ক
536
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ | ০৪:০৪:১৩ এএম
ফাইল-ফটো
শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগ ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলে এই কীর্তি গড়েছেন তিনি।
নিত্যনতুন রেকর্ডে নিজের নাম লেখাচ্ছেন লিওনেল মেসি। তিনি গোল করলেই যেন নতুন কোনো রেকর্ড, এই চলছে গত কয়েক ম্যাচ ধরেই। ফ্রেঞ্চ লিগে পিএসজির জয়ের পথে লেন্সের বিপক্ষে গোল করেই যেমনা আরেকটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টাইন জাদুকর।
এর আগে এই রেকর্ড দখলে ছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৪৯৫ টি গোল নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা। রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১ টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ১০৩ টি এবং জুভেন্তাসের হয়ে ৮১ টি গোল করেছেন সিআর সেভেন।
রোনালদো ইউরোপ ছাড়ায় নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ আপাতত তার সামনে নেই। তবে লিওনেল মেসি সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন, যার সদ্ব্যবহার করে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারেন এলএম টেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
