ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল
ডেস্ক রিপোর্ট
633
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:০২:৩০ এএম
ফাইল-ফটো
তুরস্ক-সিরিয়ায় গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫৮০০ মানুষের মৃত্যু হয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬৭২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিরীয় সরকার এবং জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় মারা গেছেন অন্তত ৫ হাজার ৮০০ জন।
দুই দেশে এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বিধ্বস্ত হয়।
১৯৯৯ সালে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের মারমারায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে অন্তত ১৮ হাজার মানুষের মৃত্যু হয়। চলতি সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্প, ১৯৯৯ সালের ভূমিকম্পের চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী ছিল।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
