১১ বছরের সংসারে ইতি টানলেন হানি সিং
ডেস্ক রিপোর্ট
563
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৯:৫৩ পিএম
ফাইল-ফটো
বলিউডের জনপ্রিয় গায়ক ও র্যাপার ইয়ো ইয়ো হানি সিং আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন দাম্পত্য জীবনে। দীর্ঘ সময় একত্রে থাকার পর শালিনী তলওয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন এই গায়ক। শনিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে সমঝোতায় পৌঁছান হানি-শালিনী দম্পতি।
নয়াদিল্লির সাকেত আদালতে বিচারের পর মধ্যস্থতায় আসেন তারা। সেখানে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের। টাইমস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের সময় শালিনী তলওয়ারের ভরণপোষণের জন্য ১ কোটি রুপির একটি চেক তুলে দেন গায়ক হানি সিং।
এর আগে গত বছর শালিনী তলওয়ার হানি সিংয়ের বিরুদ্ধে নয়াদিল্লির তিস হাজারি আদালতে গার্হস্থ সহিংসতার মামলা করেছিলেন এবং তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন।
মামলায় শালিনী ‘ডোমেস্টিক ভায়োলেন্স থেকে মহিলাদের সুরক্ষা’ আইনের অধীনে ২০ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি করেছিলেন। একই সঙ্গে স্বামীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত থাকারও অভিযোগ করেন।
প্রসঙ্গত, ২০১১ সালে শিখ নিয়মে দিল্লির একটি ফার্ম হাউজে বিয়ে সম্পন্ন করেন তারা। ওই বছরই ককটেল সিনেমায় ‘আংরেজি বিট’ শিরোনামের গান গেয়ে রাতারাতি খ্যাতি লাভ করেন হানি সিং। তারপরে ‘ব্লু আইজ’, ‘হাই হিল’, ‘লুঙ্গি ডান্স’ ও ‘পানি পানি’সহ বেশ কয়েকটি হিট শ্রোতাদের উপহার দেন এই গায়ক।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
